হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসন উদ্যোগে বুধবার আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিচালনায় মুজিব বর্ষের প্রতিশ্রম্নতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনোতোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, অলিদ মিয়া, আলমগীর কবির
প্রমুখ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কমীর্রা সচেতনতা মূলক এক মহড়া আয়োজন করেন।